১০ নভেম্বর ২০১১ - ২০:৩০

হল্যান্ডের লাহেয়ে শহরে বসবাসরত ৪ জন মুসলমানকে দুম্বা জবাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে হল্যান্ড পুলিশ। তারা নিজেদের বাড়ী ও কৃষিক্ষেত্রে পবিত্র ঈদুল আযহার দিন দুম্বা জবাই করেছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: হল্যান্ডের লাহেয়ে শহরে বসবাসরত ৪ জন মুসলমানকে দুম্বা জবাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে এদেশের পুলিশ। তারা নিজেদের বাড়ী ও কৃষিক্ষেত্রে পবিত্র ঈদুল আযহার দিন দুম্বা জবাই করেছিল।

হল্যান্ডের আইন অনুযায়ী পশু জবাইয়ের বিশেষ স্থান ব্যতীত অন্য কোন স্থানে পশু জবাই করা, নিজেদের বাসভবনে পশুপালনের ন্যায় নিষিদ্ধ। উক্ত আইন অনুযায়ী এ অপরাধে লিপ্তদেরকে ৬ বছর কারাদণ্ড বা ৬৯ হাজার ইউরো (৭৩৪৮৫০০ টাকা) জরিমানা করা হয়।#